শিক্ষকদের বদলির বিষয়ে বড় সুখবর

১২ মার্চ ২০২৬, ০৩:০৩ PM
এমপিওভূক্ত শিক্ষক

এমপিওভূক্ত শিক্ষক © টিডিসি ফটো

এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রমে এবার বড় অগ্রগতি এসেছে। নতুন নীতিমালায় স্বামী-স্ত্রীর কর্মস্থল অগ্রাধিকার হিসেবে বিবেচনার কথা উল্লেখ থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাস ডাবল প্লাসের সঙ্গে এপিআই সংযোগের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃহস্পতিবার প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, 'স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ জারি করা হয়েছে। এই নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর টেলিটকের কারিগরি সহায়তায় অনলাইনে বেসরকারি শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে।'

চিঠিতে আরও উল্লেখ আছে, 'নীতিমালার অনুচ্ছেদ ৩ এর উপানুচ্ছেদ ৩ দশমিক ৮(গ) ধারায় স্বামী-স্ত্রীর কর্মস্থল (সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান) অগ্রাধিকার বিবেচনা করার কথা উল্লেখ রয়েছে।'

সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাই প্রসঙ্গে বলা হয়েছে, 'জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার বিবেচনার ক্ষেত্রে সরকারি চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান কর্মস্থলের তথ্য (নাম, পদবি ও কর্মস্থল) যাচাই করা আবশ্যক। এক্ষেত্রে সরকারি চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় তথ্য অর্থমন্ত্রণালয়াধীন স্বনামধন্য প্রতিষ্ঠান আইবাস ডাবল প্লাসে সংরক্ষিত রয়েছে, যেখানে শুধুমাত্র একজন সরকারি চাকরিজীবীর এনআইডি নম্বর দিয়ে তার যাবতীয় তথ্য সহজেই যাচাই করা সম্ভব।'

চিঠিতে অনুরোধ করা হয়েছে, 'স্বয়ংক্রিয় সফটওয়‍্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার অনুচ্ছেদ ৩ এর উপানুচ্ছেদ ৩ দশমিক ৮(গ) ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলের তথ্য (নাম, পদবি ও কর্মস্থল) আইবাস ডাবল প্লাসের সঙ্গে যোগাযোগ করে এপিআইএর মাধ্যমে যাচাই, ভেরিফাই করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

‎‘যারা দেশকে বারবার রক্তাক্ত করেছে, তাদের যেভাবে দমন করা প্…
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে গেল যুব উন্নয়ন কর্মকর…
  • ১০ নভেম্বর ২০২৬
৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950