এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের কপাল খুলছে

০৯ মার্চ ২০২৬, ০৫:০৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত যে সকল শিক্ষক এখনো এমপিওভুক্ত হতে পারেননি তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কাম্য শিক্ষার্থীসহ প্রতিষ্ঠান সংক্রান্ত জটিলতার কারণে যারা এমপিওভুক্ত হতে পারেননি তাদের অন্য প্রতিষ্ঠানে সুপারিশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) সাইয়েদ এ জেড মোরশেদ, উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপপরিচালক ইউনুছ ফারুকীসহ আরও কয়েক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেও নানা কারণে অনেক শিক্ষক এখনো এমপিওভুক্ত হতে পারেননি। চলতি মার্চ মাস থেকে আমরা মাঠ পর্যায় থেকে তাদের ডাটা সংগ্রহের কার্যক্রম শুরু করব। এ কার্যক্রম সংগ্রহের পর কারা কী কারণে এমপিওভুক্ত হতে পারেনি, তাদের তথ্য আমরা বের করব। এই কার্যক্রম শেষ প্রতিষ্ঠানের দোষে যারা এমপিওভুক্ত হতে পারেননি তাদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করবে এনটিআরসিএ।’

এই শিক্ষকদের কোথায় সুপারিশ করা হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘ তার নিজ জেলায় সুপারিশের চেষ্টা করা হবে। সেটি সম্ভব না হলে নিকটবর্তী কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে। বিষয়টি এনটিআরসিএ করবে বলেও জানান তিনি।’

ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950