ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা তুলে দিলে আন্দোলনের হুঁশিয়ারি আজিজির

১২ মার্চ ২০২৬, ০১:৩৫ PM
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © টিডিসি সম্পাদিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অশিক্ষিত’ মানুষের খবরদারি কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন দেলোয়ার হোসেন আজিজি। তিনি লিখেছেন, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। 

এ শিক্ষক নেতা বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষিত মানুষের খবরদারি কোনোভাবেই মেনে নেব না। সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হোক।’ এর আগে গত ১০ মার্চ ফেসবুক লাইভে এসে দেলোয়ার হোসেন আজিজি বলেন, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষক সমাজকে হতাশ করেছে।

আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের নতুন আবেদনের পরীক্ষা কবে, জানালেন চেয়ারম্যান

তিনি লাইভে বলেন, ‘গভর্নিং বডির মাধ্যমে পরিচালিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানের কমিটিতে এসে নিয়োগ নিয়ে অনিয়ম ও টাকা-পয়সা আয় করবে। আত্মীয়-স্বজনকেও সুযোগ দেবে। অধিকাংশ জায়গায় এ উদ্দেশ্যে আসে। কিছু জায়গায় ভালোও আছে।’

দেলোয়ার হোসেন আজিজি বলেন, নিয়োগ সরকারের মাধ্যমে হলে এখানে আসার জন্য রাজনৈতিক ব্যক্তিরা আসতে চাইবেন না। কারণ তখন তাদের এখানে স্বার্থ থাকবে না।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9