‘অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপন না হলে আগামী পাঁচ বছরেও পে-স্কেল অনিশ্চিত’

১০ জানুয়ারি ২০২৬, ০২:৩২ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০২:৪১ PM
দেলওয়ার হোসেন আজিজী

দেলওয়ার হোসেন আজিজী © ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলওয়ার হোসেন আজিজী বলেছেন, পে-স্কেলের প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকারের সময়ে না হলে আগামী পাঁচ বছরেও হবে কিনা সন্দেহ রয়েছে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে এ কথা জানান তিনি। 

ফেসবুক লাইভে তিনি বলেন, আমি অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই আশঙ্কা করছেন- এই সরকারের সময়ে প্রজ্ঞাপন না হলে আগামী পাঁচ বছরে পে-স্কেলের প্রজ্ঞাপন হবে কিনা তারা সন্দেহ করছেন। কারণ পরবর্তী সরকারে যারা আসবেন তারা হয়তো বিভিন্ন ধরনের অজুহাত খুঁজে করবেন যে রাষ্ট্রের আর্থিক অবস্থা অনেক খারাপ। এই মুহূর্তে সম্ভব না। 

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু একটি বেতন কমিশন গঠন হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে এসেছে, তাই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক পরিবারের আহবান থাকবে আপনার সময়েই আমরা পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন চাই।  

এদিকে পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সারা দেশে একযোগে কর্মসূচির কথা জানিয়েছেন তিনি। তার ভাষ্য, জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে প্রতিটি জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি দিতে চাই। আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। শনিবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9