‘পে স্কেল দেবে না অন্তর্বতী সরকার’ বক্তব্যের প্রতিবাদে যা বললেন আজিজী

২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ PM
 দেলাওয়ার হোসেন আজিজী

দেলাওয়ার হোসেন আজিজী © সংগৃহীত

পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহবান জানান তিনি।

আজিজী বলেন, পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কারণে শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন। জ্বালানি উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার না করলে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

এর আগে, গত ১৯ জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত হবে এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, আজ সকালে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।’

তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।’ তার বক্তব্য, ‘জিনিসপত্রের দামে পে কমিশন রিপোর্টের প্রভাব পড়ার সুযোগ নেই। কেননা সরকার তো এটা বাস্তবায়ন করছে না।’ 

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
বদলে যাচ্ছে এক সরকারি কলেজের নাম
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950