ইউটিএলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

০৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ PM
আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলোচনা সভা ও ইফতার মাহফিল © টিডিসি সম্পাদিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আব্দুল্লাহ ফারুক মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ও ইউটিএল-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ইউটিএল ঢাবি চ্যাপ্টার এর যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ ওমর ফারুক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউটিএল-এর ভারপ্রাপ্ত আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক।

প্রধান আলোচক তার বক্তব্যে মানব জীবনে পবিত্র সিয়ামের গুরুত্ব বর্ণনা করে বলেন, রমজানের সিয়াম সাধনা মুমিনদের তথা মানব জীবনকে সংযমী, মানবিক ও উন্নত চরিত্রের জীবনে উপনীত করতে বিশেষভাবে সহায়তা করে। সালাত, সিয়াম যেগুলোকে আমরা সাধারণত নামাজ, রোজা বলতে অভ্যস্ত, যদিও এতে কোন গুরুত্ব কমে না, এগুলোর মাধ্যমে আমাদের জীবন পঙ্কিলতা মুক্ত হয় এবং পরিশীলিত হয়ে উঠে। 

তিনি আরও বলেন, রমজানের এ সময়ে নিয়মাতান্ত্রিক জীবন যাপনের মাধ্যমে আমরা যে সততা, মানবিক ও যাবতীয় মিথ্যা ও অন্যায়মুক্ত কর্মতৎপরতার অনুশীলন করি, তা বছরের পুরো সময়ে আমরা যদি পালন করতে পারি, এ আল্লাহভীতি জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলতে পারি, তবেই আমাদের এ রমজান পালন সার্থক হবে। আল্লাহ আমাদের সমস্ত ইবাদত ও প্রচেষ্টাগুলো কবুল করুন।

ইফতার পূর্ব আলোচনায় আরো অংশ নেন ইউটিএল ঢাবি চ্যাপ্টার-এর যুগ্ম আহ্বায়ক ও বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সায়েম, অধ্যাপক ড. জহিরুল ইসলাম, অধ্যাপক ড. ইউসুফ ইবনে হোসাইন, সহযোগী অধ্যাপক ওমর ফারুক। 

আলোচকগণ তাদের বক্তব্যে প্রতিষ্ঠাকাল থেকে ইউটিএলের জুলাই আকাঙ্ক্ষার আলোকে ন্যায়সংগত সকল সাহসী পদক্ষেপ এর জন্য প্রশংসা করেন এবং আগামী দিনেও ইউটিএল সকল যুক্তিসংগত ও ন্যায্য বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পাশে থাকবে এবং রাজনৈতিক লেজুড়বৃত্তির ঊর্ধ্বে উঠে ন্যায় ও ইনসাফের পক্ষে জোরালো ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যাক্ত করেন। 

প্রায় শতাধিক শিক্ষক-ছাত্র, সুধীজনের উপস্থিতিতে আজকের প্রাণবন্ত এ ইফতার আয়োজনে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক ড. মনিরা আহসান, অধ্যাপক ড. মোহাম্মদ মোতালেব হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. মো. ইউসুফ ইবনে হোসাইন, অধ্যাপক ড. মো : কামরুল হাসান, মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ। 

এছাড়া আমন্ত্রিত বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ডাকসু কার্যনির্বাহী সদস্য মো: শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার শুরুতে পবিত্র রমজান নিয়ে শ্রুতিমধুর ইসলামী সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহোদর শিক্ষার্থী সা'দ ও আসেম। আলোচনা সভা শেষে ইউটিএলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুম অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের আত্মার মাগফেরাত ও জান্নাতী মর্যাদা কামনা এবং উপস্থিত সকল শিক্ষক -শিক্ষার্থী, সুধীজন অ মুস্লিম উম্মাহর জন্য কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. মো. ইউসুফ ইবনে হোসাইন।

ট্যাগ: ইউটিএল
রাতভর ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান
  • ২৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
  • ২৪ মার্চ ২০২৬
ঢাবি শিক্ষার্থীর ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগ
  • ২৪ মার্চ ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের আবারও একটি ‘দীর্ঘ রাত’
  • ২৪ মার্চ ২০২৬
হাতিয়ায় ধর্ষণের অভিযোগ মিথ্যা হলে এনসিপি নেতাদের বিরুদ্ধে ম…
  • ২৪ মার্চ ২০২৬
ট্রাম্পের ক্রেডেনশিয়াল নীতিমালা বাতিলের পর পেন্টাগনে সংবাদপ…
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence