বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭

১৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ PM
আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে

আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে © সংগৃহীত

বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে আটক ব্যক্তিদের সঙ্গে দেখা করতে থানায় গিয়ে আরও দুজন আটক হয়েছেন। এ নিয়ে এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকা এবং কোতোয়ালি মডেল থানায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার ইমরান, ইমন ও ফাইজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিকেল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি মাস্ক উদ্ধার করা হয়েছে।

ওসি মনিরুল ইসলাম আরও জানান, উদ্ধার করা ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’ লেখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বরিশালে ব্যানার নিয়ে মিছিলের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচির দৃশ্য হিসেবে প্রচারের পরিকল্পনা ছিল তাঁদের।

তিনি বলেন, প্রথম দফায় আটক পাঁচজনকে থানায় নিয়ে আসার পর তাঁদের সঙ্গে দেখা করতে সেখানে যান নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের আবু বক্কর ও রুমন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দুজনকেও আটক করা হয়।

আটক সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950