বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পাননি: মির্জা আব্বাস

১৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ PM
স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস © টিডিসি ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর সুযোগ পাননি। এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নন। আমাদের দেশের ডাক্তাররা অন্যান্য দেশের ডাক্তারদের তুলনায় অনেক ভালো এবং তাদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে। 

তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসার পরিধি ও চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষের চিকিৎসার জন্য যাতে বিদেশে যেতে না হয়, সেজন্য দেশে আরও বেশি করে চিকিৎসক তৈরি করতে হবে।

ডাক্তাররা রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকরা সঠিকভাবে কাজ করতে পারলে দেশের স্বাস্থ্য খাতের চিত্র আরও অনেক উন্নত হতো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফিজিক্যাল মেডিসিনের ইউনিটগুলোকে আরও কার্যকর করার ওপর জোর দিয়ে বলেন, এসব ইউনিটের সামর্থ্য আরও বাড়াতে হবে এবং এর সঠিক প্রচারণার মাধ্যমেই সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব।

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950