হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন, যুবদল নেতা গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ PM
যুবদল নেতা ও ছাত্রলীগের লোগো

যুবদল নেতা ও ছাত্রলীগের লোগো © টিডিসি সম্পাদিত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের পর গ্রেপ্তার এড়াতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন করেছিলেন পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সালাম। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে রোগী দেখছিলেন মেডিকেল অফিসার ডা. সুরঞ্জিত দাস। এ সময় সালামের বাবা মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার কক্ষে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি বেলায়েত তার ছেলে সালামকে জানান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে তিন-চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন সালাম। এ সময় চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) কক্ষে আশ্রয় নেন চিকিৎসক।

ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের বলেন, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় সালাম তার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়িতে আত্মগোপন করেন সালাম। পরে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউএইচএফপিও) কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এ ঘটনার পর চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান হোসেন সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950