রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ PM
সাজ্জাদ হোসেন মিশু

সাজ্জাদ হোসেন মিশু © সংগৃহীত

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) রাতে শাহআলী থানার এক নম্বর সেকশন এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৩৬ বছর বয়সি সাজ্জাদ হোসেন মিশু শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য। তিনি বর্তমানে জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলার সহসভাপতি বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রাকিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। আলোচিত এই ঘটনায় এ নিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

উপ-কমিশনার রাকিব খান জানান, সাজ্জাদ হোসেন শাহ আলী থানার সেকশন-১-এর বি ব্লকের ১ নম্বর সড়কে থাকতেন। তিনি শাহ আলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে।

পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে এই হামলা চালানো হয়।

গ্রেপ্তার ১৭ জনের মধ্যে চারজন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী আছেন। তাদের মধ্যে একজনকে আগেই বহিষ্কার করা হয়েছে। বাকি চারজন ওই সমিতির সঙ্গে সম্পৃক্ত।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬