ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ

১৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ PM
ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ

ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অফিস কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যতীত ক্যাম্পাসে সব মোটরসাইকেল প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। স্টিকারের জন্য আগামী ১৯ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রক্টর অফিস কর্তৃক মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার প্রদান করা হবে। সংশ্লিষ্ট সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে স্ব স্ব অফিস প্রদানের সুপারিশসহ আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরও খবর: ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

আবেদনপত্রের সাথে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি দাখিল করতে হবে। উল্লেখ্য যে, আগামী ২০ নভেম্বরের পর প্রক্টর অফিস কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যতীত ক্যাম্পাসে সব মোটরসাইকেল প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950