ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

১৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ছবি

পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফল ভালো হবে, তাঁদেরও যেন উচ্চশিক্ষায় ভর্তির আবেদনের সুযোগ থাকে, সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ অনুরোধ জানান। ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। আমি তাকে অনুরোধ করবো, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পায়।’

বক্তব্যে আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আগের সরকার শিক্ষা খাতের প্রতি কতোটা উদাসীন ছিলো, তা অবিশ্বাস্য। আমি যখন আমার দপ্তরে বসে আগের সরকারের কর্মকাণ্ড দেখি, তখন বিশ্বাস করতে কষ্ট হয় যে একটি সরকার শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে এতোটা উদাসীন থাকতে পারে।’

পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা নিয়ে আইন সংশোধনের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে ২০২৬ সালের নতুন আইন পাস করা হয়েছে। নতুন এই আইনের মাধ্যমেই পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলের তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আমি দেখেছি, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী, যারা আগে অকৃতকার্য হয়েছিলো, তারা পাস করেছে। এছাড়া তিন হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।’

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950