পে-স্কেলের প্রজ্ঞাপন আদায়ে সারাদশে কর্মসূচি দিতে চান আজিজী

১০ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ PM
দেলাওয়ার হোসেন আজিজী

দেলাওয়ার হোসেন আজিজী © সংগৃহীত

পে-স্কেলের প্রজ্ঞাপন আদায়ে সারাদশে কর্মসূচি দিতে চান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলওয়ার হোসেন আজিজী। শনিবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

পোস্টে আজিজী লেখেন, জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে প্রতিটি জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি দিতে চাই। আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি।

এর আগে, ফেসবুক লাইভের এক বার্তায় তিনি জানান, পে-স্কেলের প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকারের সময়ে না হলে আগামী পাঁচ বছরেও হবে কিনা সন্দেহ রয়েছে।

তার ভাষ্য, আমি অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই আশঙ্কা করছেন- এই সরকারের সময়ে প্রজ্ঞাপন না হলে আগামী পাঁচ বছরে পে-স্কেলের প্রজ্ঞাপন হবে কিনা তারা সন্দেহ করছেন। কারণ পরবর্তী সরকারে যারা আসবেন তারা হয়তো বিভিন্ন ধরনের অজুহাত খুঁজে করবেন যে রাষ্ট্রের আর্থিক অবস্থা অনেক খারাপ। এই মুহূর্তে সম্ভব না। 

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু একটি বেতন কমিশন গঠন হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে এসেছে, তাই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক পরিবারের আহবান থাকবে আপনার সময়েই আমরা পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন চাই।  

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
বদলে যাচ্ছে এক সরকারি কলেজের নাম
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950