এমপিওভুক্তির আবেদন মূল্যায়ন সফটওয়্যারে, অর্থ লেনদেনে সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের

০৮ মার্চ ২০২৬, ১২:৪৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

এমপিওভুক্তির আবেদন সফট্ওয়্যারের মাধ্যমে মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যের আলোকে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ কাজে অর্থ লেনদেনের বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, এমপিওভুক্তির আবেদন সফট্ওয়্যারের মাধ্যমে মূল্যায়নের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের অনলাইন তথ্যের আলোকে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রযোজ্য ক্ষেত্রে সরজমিনে তথ্য যাচাই করা হবে। 

আরও পড়ুন: এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি স্কুল-কলেজের শিক্ষকরা, যা বলছে মাউশি

আবেদন অনুমোদনের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক সংশ্লেষ নেই। এমপিও অনুমোদন বিষয়ে কোন ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিনিধি কর্তৃক অনৈতিক আর্থিক লেনদেন বা ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা করলে তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে হোয়াটস্অ্যাপ নম্বর: +৮৮ ০১৩৩৯-৭৭৪৫২৮-এ মেসেজের মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬