কর্মকর্তাদের ছবি ও ভুয়া নম্বরে প্রতারণা, আইনি ব্যবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

০৮ মার্চ ২০২৬, ০৯:৪৮ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

কিছু অসাধু ব্যক্তি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব নম্বরে অর্থ প্রদান বা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি এতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

শনিবার (৭ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করছে। বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক এবং এর সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

আরও পড়ুন: গুজব ছড়ানো থেকে বিরত থাকা ও বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে এ ধরনের প্রতারণামূলক ফোনকল, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোনো অবস্থাতেই উক্ত ভুয়া নম্বরে অর্থ প্রদান বা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬