গুজব ছড়ানো থেকে বিরত থাকা ও বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

০৮ মার্চ ২০২৬, ০৯:২৫ AM
শিক্ষামন্ত্রী ও তার মা

শিক্ষামন্ত্রী ও তার মা © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের মায়ের মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব বলে উল্লেখ করে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৮ মার্চ) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এডমিন পোস্টে বলা হয়, শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর খবর সংক্রান্ত যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তিনি সবাইকে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকা এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

এর আগে শনিবার রাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের মা অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য শিক্ষামন্ত্রী নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে ৯৫ বছর বয়সী মন্ত্রীর মা মাহমুদা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে শিক্ষামন্ত্রী তার মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

হঠাৎ বুক ধড়ফড়, ঘাম আর মাথা ঘোরা—যে ভুলে বাড়তে পারে বিপদ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৬ গবেষক 
  • ০৮ অক্টোবর ২০২৬
আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রা…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬