শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন শিক্ষামন্ত্রীর

০৫ মার্চ ২০২৬, ০২:৫৪ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৩:২৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার অথবা আগামী রবিবার ভাতা বৃদ্ধির ডিও লেটার অর্থ মন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে শিক্ষক-কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন। এ ভাতা দিতে সরকারের ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করা হলে সরকারের ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হবে।

সূত্রের তথ্য বলছে, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করতে ১৯০ কোটি লাগবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়াতে দরকার হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬