হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৯ জুলাই ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৭:৪৭ AM
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী © টিডিসি

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৭০টি ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত জেলা ডিএনসি কার্যালয়ের উপ-পরিদর্শক মীরা রানী দেবীর নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আটক ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মো. ইদ্রিস দালালের ছেলে মো. আলমগীর হোসাইন (৩২)। অভিযানকালে তার কাছ থেকে ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চুনারুঘাট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা গেছে, জেলায় মাদক নির্মূল ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণে অভিযান চলমান থাকবে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার ও কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9