দেশের মূলধারার উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করার আহ্বান

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ PM
দেশের মূলধারার উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করার আহ্বান

দেশের মূলধারার উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করার আহ্বান © টিডিসি ফটো

প্রবাসীদের দেশের মূলধারার উন্নয়নে যুক্ত করার জন্য একটি কাঠামোগত জাতীয় ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার স্বার্থে ‘জাতি গঠনে প্রবাসীদের সম্ভাবনা উন্মোচন’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় বন্ড (BOND), ক্লাব জেসিআই (Club JCI), নেক্সট ৫০ (Next 50), দ্য ডেইলি স্টার এবং অক্সফাম ইন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ৬০ জন প্রতিনিধি সশরীরে এবং অনলাইনে অংশ নেন।

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের উচিত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ২৪ লক্ষ প্রবাসী বা 'ডায়াসপোরা' সদস্যদের (বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইইউ দেশগুলোতে) আরও সক্রিয় ও কৌশলগতভাবে দেশের উন্নয়নে সম্পৃক্ত করা। বিনিয়োগ, উদ্ভাবন, জ্ঞান বিনিময়, দক্ষতা এবং নীতি নির্ধারণী পর্যায়ে এই বিশাল জনগোষ্ঠীর ব্যাপক সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তার বেশিরভাগই অব্যবহৃত রয়ে গেছে।

সংলাপে নতুন সরকারের অধীনে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে বিধায় দেশের মূল ধারার উন্নয়নে প্রবাসীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণঅত্যন্ত সময়োপযোগী বলে অভিহিত করা হয়।

বক্তারা জানান, বর্তমানে প্রবাসীদের সম্পৃক্ত করার প্রচেষ্টাগুলো বিচ্ছিন্ন এবং প্রাতিষ্ঠানিক কোনো শক্তিশালী মাধ্যম নেই, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সাথে যুক্ত করতে পারে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপক শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তানজিল শফিক বলেন, মূল সমস্যা প্রবাসীদের আগ্রহের অভাব নয়; বরং দেশে যুক্ত হওয়ার বিশ্বস্ত মাধ্যমের অভাব। সংলাপে তিনি একটি ‘ফোর-লেয়ার মডেল’ প্রস্তাব করেন, যার মধ্যে থাকবে একটি সহজ প্রবেশদ্বার (Front Door), বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের স্পষ্ট পথ, স্বচ্ছতার জন্য ট্রাস্ট অবকাঠামো এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।

অক্সফাম ইন বাংলাদেশ-এর আইসিএএম (ICAM) প্রধান মো. শরিফুল ইসলাম সেশনটি সঞ্চালনা করেন। তিনি বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স পাঠানোর মাধ্যম’ হিসেবে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাদের বিনিয়োগ, উদ্যোক্তা সত্তা এবং প্রযুক্তিগত জ্ঞানকেও কাজে লাগাতে হবে।

বিডার (BIDA) পরিচালক শাহ নুসরাত জাহান জানান, প্রবাসীদের জন্য প্রক্রিয়া সহজ করতে কাজ চলছে।

সাবেক রাষ্ট্রদূত মসউদ মান্নান বলেন, প্রবাসীরা সবসময়ই অবদান রাখতে চান, কিন্তু অতীতে সমন্বয় ও ধারাবাহিকতার অভাব ছিল।

সংলাপ শেষে একটি জাতীয় ডায়াসপোরা এনগেজমেন্ট পলিসি তৈরি, একটি ডেডিকেটেড কর্তৃপক্ষ গঠনের সুপারিশ জানান। এছাড়াও প্রবাসীদের জন্য ভেরিফাইড সুযোগ সংবলিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, সংশোধিত ‘ডায়াসপোরা বন্ড’ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে ‘ডায়াসপোরা কাউন্সিল’ গঠন এবং বিনিয়োগ এবং বিরোধ নিষ্পত্তির জন্য একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ জানানো হয়।

সংলাপ সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সুপারিশগুলো একটি ‘পলিসি ব্রিফ’ হিসেবে সংকলন করা হচ্ছে, যা বিচ্ছিন্ন প্রচেষ্টার বদলে একটি শক্তিশালী কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের জাতি গঠনে অংশীদার করার পথ দেখাবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9