১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

২৮ মে ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৭:২৫ PM
গ্রেপ্তারকৃত  মো. নাজিম উদ্দিন ওরফে জামিল

গ্রেপ্তারকৃত মো. নাজিম উদ্দিন ওরফে জামিল © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ১৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, মো. নাজিম উদ্দিন ওরফে জামিল (২৭)। তিনি শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও মৃত আলা উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল নোমান।  

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজে মাদকের কুফল থেকে রক্ষা পেতে পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬