হবিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

২২ জুন ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:১০ PM
আটক রাসেল আহমদ

আটক রাসেল আহমদ © টিডিসি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪০০টি ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রবিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম রাসেল আহমদ (৩১)। তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামের বাসিন্দা।

আজ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন সহকারী উপপরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মাসহ একটি টিম।

অভিযান চলাকালে বসতঘরের পূর্ব পাশে একটি কক্ষে থাকা কাঠের শোকেসের ড্রয়ার থেকে একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৪০০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

আটক রাসেল আহমদকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা করা হয়েছে। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল ফজলে রাব্বির প্রাণ, পবিপ্রবিতে শোকের ছায়া
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬