পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৩ জুন ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:৫৭ PM
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী  শাহীন হাওলাদার গ্রেপ্তার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহীন হাওলাদার গ্রেপ্তার © টিডিসি

পিরোজপুরে দুই হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ জুন) রাত সোয়া ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর পৌরসভাধীন হোরের হাওলা এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শাহীন হাওলাদার (৩৬) সদর উপজেলার ভান্ডারিয়া থানার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের পুত্র। পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

জেলা ডিবি পুলিশের সূত্র জানা গেছে, এসআই (নিরস্ত্র) রবীন রহমান এবং তাঁর সহযোগী দল নিয়ে ইয়াবাসহ শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য অনুসন্ধান চালিয়ে আসছিল এবং অবশেষে সোমবার রাতের অভিযান সফল হয়। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা। 

পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদক বিরোধী অভিযানে পুলিশ সংকল্পবদ্ধ এবং সমাজে মাদকদ্রব্যের বিস্তার রোধে অব্যাহত থাকবে বলে জানান। 

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950