মাদক সেবনের ভিডিও ভাইরাল, বৈষম্যবিরোধী নেত্রীকে অব্যাহতি

১৭ মে ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রী ফাতেমা খানম লিজা ও তাকে অব্যাহতির নোটিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রী ফাতেমা খানম লিজা ও তাকে অব্যাহতির নোটিশ © সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সম্প্রতি তার  মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ শনিবার (১৭ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। 

আরও পড়ুন: রাজশাহী কলেজে ঢুকে ছাত্রী উত্ত্যক্ত, বহিরাগত আটক

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর” কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজা’র মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোন সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই “ফাতেমা খানম লিজা”কে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬