ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৩ মে ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৭:১৮ PM
ইতি আক্তার রনজু

ইতি আক্তার রনজু © সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার নাঙ্গুলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম ইতি আক্তার রনজু (৩০)। তিনি নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

পুলিশ জানায়, রনজুর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় নলছিটি থানায় একটি  মামলা করা হয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন,  গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬