নিজের অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তা নিহত

১১ মার্চ ২০২৬, ১১:৪১ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ১১:৪১ PM
নিহত এম সালেহ আহমেদ

নিহত এম সালেহ আহমেদ © সংগৃহীত

বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা ইস্যুকৃত বাহিনীর অস্ত্রের গুলিতে এম সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্ট গার্ড কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এ ঘটনা ঘটে।

নিহতের নাম এম সালেহ আহমেদ (৪২)। নৌবাহিনীর এই পেটি অফিসার প্রেষণে কোস্ট গার্ডে নিযুক্ত ছিলেন। নিজের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

নিহত সালেহ আহমেদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের ঢুলিগাতী গ্রামে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্ট গার্ড সদস্যরা গার্ড রুমে ছুটে গিয়ে বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাগেরহাটের মোংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে নিহতের পরিবার বা বাহিনীর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬