পুলিশের লুট হওয়া বন্দুকের কার্তুজ মিলল থানার পুকুরে

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ PM
পুলিশের লুট হওয়া বন্দুকের কার্তুজ মিলল থানার পুকুরে

পুলিশের লুট হওয়া বন্দুকের কার্তুজ মিলল থানার পুকুরে © টিডিসি ফটো

২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র ও গুলি লুট হওয়ার ঘটনা ঘটে। ফেনীতে লুট হওয়া সেসব সরঞ্জামের মধ্যে ১২ বোর শটগানের ২১৯টি কার্তুজ উদ্ধার করেছে ফেনীর দাগনভূ্ঞা থানা পুলিশ। থানা সংশ্লিষ্ট পুকুর থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের পতনের দিনে দাগনভূঞা থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি লুন্ঠিত হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার মাধ্যমে উদ্ধার অভিযান তৎপরতা অব্যাহত ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দাগনভূঞা থানা ভবন সংলগ্ন পুকুরে থানা থেকে লুন্ঠিত অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরটি সেচের দিক-নিদের্শনা প্রদান করেন।

সেচের একপর্যায়ে পুকুরের উত্তর পাড়ের কাঁদা মাটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোর শটগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী–দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বলেন, উদ্ধার করা কার্তুজের মধ্যে বাংলাদেশ পুলিশ লেখা আছে। থানা থেকে লুন্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬