নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের হামলা, নিহত অন্তত ৩২

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ PM
নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের হামলা

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের হামলা © সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের তিনটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। হামলাকারীরা আরও কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাইজার রাজ্য-এর বোরগু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

উত্তর নাইজেরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ছাড়াও একাধিক সশস্ত্র গ্যাং সক্রিয় রয়েছে, যারা মুক্তিপণের জন্য অপহরণসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালায়। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদুন এক হামলার তথ্য নিশ্চিত করে জানান, সন্দেহভাজন ডাকাতরা তুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালালে ছয় পুলিশ সদস্য নিহত হন। কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বহু মানুষকে অপহরণ করা হয়, যদিও সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

পরে হামলাকারীরা কোনকোসো গ্রামসহ আশপাশের এলাকাতেও আক্রমণ চালায়। কোনকোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়াহ তিমোথি বার্তাসংস্থা রয়টার্স-কে জানান, ভোরে বিক্ষিপ্ত গুলির মধ্য দিয়ে হামলা শুরু হয় এবং তার গ্রামে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তিনি দাবি করেন, হামলাকারীরা থানায় আগুন ধরিয়ে দেয় এবং পরে এলাকায় যুদ্ধবিমান টহল দিতে দেখা যায়।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বার্তাসংস্থা এএফপি-কে জানান, কোনকোসো গ্রামে নিহতের সংখ্যা ৩৮ জন হতে পারে। অনেককে গুলি করে কিংবা গলা কেটে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এছাড়া গ্রামের অধিকাংশ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওয়ারা ও কাতসিনা রাজ্যেও সশস্ত্র হামলায় দুই শতাধিক মানুষ নিহত হন। সাম্প্রতিক এই হামলার ঘটনায় উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। [সূত্র: আল জাজিরা]

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9