মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১২ মার্চ ২০২৬, ১১:৩৯ AM
মো. ফরহাদ হোসেন

মো. ফরহাদ হোসেন © ফাইল ছবি

প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মো. ফরহাদ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, মো. ফরহাদ হোসেন ও অন্যান্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জন সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

এতে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুন দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়, যার ফলে সূত্রস্থ অনুসন্ধান কার্য বিঘ্নিত হবে মর্মে প্রতীয়মান হয়। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান একান্ত প্রয়োজন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬