‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

১২ মার্চ ২০২৬, ০৪:০০ PM
স্থানীয় ব্যক্তি বিক্ষোভ

স্থানীয় ব্যক্তি বিক্ষোভ © টিডিসি

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকত-সংলগ্ন এলাকার শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনী ওরফে কোরল জাহাঙ্গীরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নারী-পুরুষরা।

‎বুধবার (১১ মার্চ) বিকেলে তারুয়া সমুদ্র সৈকত সড়কে শত শত নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা শ্রমিক দল ‎নেতা জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চালচর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাতেম আলীর ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এলাকায় মাদক ব্যবসা, ঘরচুরি, অস্ত্রের মহড়া ও সাধারণ মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন। এসব ঘটনার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছেন।

‎স্থানীয় জেলে আজিজ বাবুল অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্রের আশ্রয়ে দীর্ঘদিন ধরে কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মাদক ব্যবসা পরিচালনা করছেন। এ ছাড়া রাতের বেলায় বাড়িঘরে চুরির ঘটনাও ঘটচ্ছে। মাঝেমধ্যে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছেন।

‎বিক্ষোভে অংশ নেওয়া রোসনা বেগম, সাজু বিবিসহ কয়েকজন নারী অভিযোগ করেন, ‘বিভিন্ন নারীদের কুপ্রভাব দেন জাহাঙ্গীর ও তার ছেলেরা। ‎গত সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কোরল জাহাঙ্গীরের ছেলে এমরান, আল-আমিন ও সজিব তাদের বাড়ির টয়লেটের বদনায় মরিচের গুঁড়ো দেন। এতে তারা আহত হন। বিষয়টি তাদের পরিবারকে জানালে উল্টো হামলা করা হয় এবং এতে ৫-৬ জন আহত হন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।’

‎স্থানীয় কৃষক কাদের মাঝি বলেন, দ্রুততম সময়ের মধ্যে কোরল জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ ছড়াচ্ছে।’ বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‎ঢালচর ফাড়ি ইনচার্জের ভারপ্রাপ্ত দায়িত্ব থাকা এসআই মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমর ঘটনাস্থলে তদন্ত করেছি। জনগণের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-ফ্রান্স সেমিফাইনাল
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় দুদিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
  • ১৫ জুলাই ২০২৬
দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ
  • ১৪ জুলাই ২০২৬
হাবিপ্রবিতে ডেটা সায়েন্স–পরিসংখ্যান একীভূতের দাবিতে শিক্ষার…
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে…
  • ১৪ জুলাই ২০২৬
যাদেরকে ফার্মের মুরগি বলছেন, সেই জেন-জিই মহাকাব্যিক বিপ্লব …
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence