দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

১২ মার্চ ২০২৬, ০৪:৪১ PM
হাফেজ ফারুক ও মো. হারুন

হাফেজ ফারুক ও মো. হারুন © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির নেতাদের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হাফেজ ফারুক ও তার ছেলে হাজারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃতদের বিরুদ্ধে জমি দখলসহ দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় নেতাকর্মীরা প্রথমে হাফেজ ফারুক ও মো. হারুনের বিরুদ্ধে এসব অভিযোগ উপজেলা বিএনপির নেতাদের অবহিত করেন। পরে অভিযোগের সত্যতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনা রয়েছে, দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজি, দলবাজি, সন্ত্রাস বা মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950