ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই

১৪ এপ্রিল ২০২৬, ০১:১২ PM
নেতানিয়াহু ও মাইলেই

নেতানিয়াহু ও মাইলেই © সংগৃহীত

ইসরায়েলের প্রতি ধারাবাহিক ও প্রকাশ্য সমর্থনের স্বীকৃতি হিসেবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা  ‘প্রেসিডেন্টাল মেডেল’ ভূষিত করেছে ইসরায়েল। আর্জেন্টিনার প্রেসিডেন্টের হাতে সম্মাননা তুলে দেবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। 

২০২৩ সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাইলেই আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান নিয়ে আসছেন। তার এই অবস্থানকে মূল্যায়ন করেই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে জানাগেছে।

রাষ্ট্রপতির উপদেষ্টা কমিটির সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতিত্ব করেছেন সাবেক সুপ্রিম কোর্ট বিচারপতি ইয়োরাম ড্যানজিগার। মাইলেইয়ের আসন্ন ইসরায়েল সফরকালে প্রেসিডেন্ট ভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পদক তুলে দেওয়া হবে।

ইসরায়েলি প্রেসিডেন্ট ভবনের তথ্য অনুযায়ী, মাইলেই আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছেন এবং জিম্মি পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন। সফরকালে তিনি একটি মশাল প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নেবেন এবং জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

এই বিষয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ উল্লেখ করেন, যুদ্ধকালীন সময়েও মাইলেই তার প্রথম আনুষ্ঠানিক সফরের জন্য ইসরায়েলকে বেছে নিয়েছেন, যা দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব এবং তার অটল সমর্থনের প্রতিফলন।

‘প্রেসিডেন্ট মেডেল’ মূলত সেইসব ব্যক্তিদের প্রদান করা হয়, যারা ইসরায়েল রাষ্ট্র বা মানবজাতির কল্যাণে অসাধারণ অবদান রাখেন। এটি ইসরায়েলের অন্যতম সর্বোচ্চ এবং মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মান হিসেবে বিবেচিত।

​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬