দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫

১২ এপ্রিল ২০২৬, ১২:০৭ PM
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা © সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

এনএনএ-র প্রতিবেদন অনুযায়ী, হামলার পর সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টায়ার শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

এদিকে, ইসরায়েল টায়ার জেলার আরও বেশ কিছু এলাকায় পৃথক হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। এর মধ্যে মা’রাকা শহরে চালানো হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। 

উল্লেখ্য, দক্ষিণ লেবাননের এই কানা শহরটি এর আগেও একাধিকবার ইসরায়েলি নৃশংসতার শিকার হয়েছে। এর আগে ১৯৯৬ এবং ২০০৬ সালে ইসরায়েলি বাহিনী এই শহরে বড় ধরনের গণহত্যা চালিয়েছিল। সাম্প্রতিক এই হামলা সেই ক্ষতকে আবারও তাজা করে তুলল। বর্তমানে ওই অঞ্চলে উত্তেজনা চরম পর্যায়ে বিরাজ করছে।

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬