বিমানবাহিনীতে দুই ক্যাটাগরির পদে চাকরি, আবেদন শেষ আগামীকাল

১০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ PM
মওডিসি (জিডি) ট্রেড ও এমওডিসি (ক্লার্ক) নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ বিমানবাহিনীতে

মওডিসি (জিডি) ট্রেড ও এমওডিসি (ক্লার্ক) নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ বিমানবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। প্রতিষ্ঠানটি মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এয়ার) শাখায় কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। এমওডিসি (জিডি) ট্রেড ও এমওডিসি (ক্লার্ক) ট্রেড পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ১১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমানবাহিনী;

১. পদের নাম: এমওডিসি (জিডি) ট্রেড;

২. পদের নাম: এমওডিসি (ক্লার্ক) ট্রেড;

বেতন–ভাতা: প্রশিক্ষণকালীন ৮,৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন;

আরও পড়ুন: নৌবাহিনীতে বিশাল নিয়োগ, পদ ৪৫০, আবেদন শেষ ২০ এপ্রিল

প্রার্থীর বয়স: ১৬–২১ বছর (৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়);

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.০০ পেতে হবে (উভয় ট্রেডের জন্য প্রযোজ্য);

শারীরিক যোগ্যতা: উচ্চতা ন্যূনতম ৫–৮ (১৭২.৭২ সেমি)। বুকের মাপ স্বাভাবিকভাবে কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে;

আরও পড়ুন: কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুরু ৯ এপ্রিল

অযোগ্যতা—

*সেনা, নৌ বা বিমানবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত;

*যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত;

*সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধঘোষিত;

আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১০৩, আবেদন শুরু আজ

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। প্রবেশপত্র ও আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ (দুই সেট) লিখিত পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১৫০ টাকা জমা দিতে হবে;

ট্রেডভিত্তিক পরীক্ষার সময়সূচি—

*এমওডিসি (জিডি) ট্রেড: ৩, ৫, ৭ ও ১০ মে ২০২৬, সকাল আটটা;

*এমওডিসি (ক্লার্ক) ট্রেড: ১২ মে ২০২৬, সকাল আটটা;

পরীক্ষার কেন্দ্র—

বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা–১২১৫।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ এপ্রিল ২০২৬;

পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে বিমানবাহিনীর https://joinairforce.baf.mil.bd ও https://baf.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ বিমানবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9