যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১০৩, আবেদন এসএসসি পাসেই

০২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫০ PM
অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে যুব উন্নয়ন অধিদপ্তরে

অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে যুব উন্নয়ন অধিদপ্তরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ‘অফিস সহায়ক’ পদে ১০৩ কর্মী নিয়োগে ৩০ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর;

পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১০৩টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪, আবেদন শেষ ১০ এপ্রিল

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা: অন্যূন এসএসসি পাস হতে হবে;

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১ মে ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: যুব উন্নয়ন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৪ মন্ত্রী, যাচ্ছেন ভিন্ন দুই র…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ডেঙ্গু ঠেকাতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় ৩ দফা দাবিতে বাকৃবিতে মানবব…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬