সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

১১ এপ্রিল ২০২৬, ০১:২১ PM
ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু © সংগৃহীত

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তিনি অসুস্থতা বোধ করেন। দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রী আসাদুল হাবিব দুলু সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের রেস্টরুমে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি অস্বস্তি বোধ করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আব্দুর গফুর সরকার জানান, প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ বিমানে যাতায়াত ঝুঁকিপূর্ণ মনে করেন চিকিৎসকরা। ফলে বিমানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা থেকে ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানো মাত্রই মন্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। বর্তমানে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬