বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

১১ এপ্রিল ২০২৬, ১২:৪২ PM
পূর্ণিমা

পূর্ণিমা © সংগৃহীত

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একসময় চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।

পূর্ণিমা বলেন, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন তারেক রহমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে সময় তিনি চিঠিতে “মনের মাঝে তুমি” সিনেমার সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এ ধরনের সিনেমা নিয়মিতভাবে নির্মাণ হওয়া উচিত। আমরা যেন ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি— সেই কামনাও ব্যক্ত করেছিলেন।’

পূর্ণিমা জানান, তখন সামাজিক মাধ্যম না থাকায় তার মা পরিচিত সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন।

এছাড়া পূর্ণিমা বলেন, ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এ তিনি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না; অন্য একজন অভিনয় না করায় পরে তাকে নেওয়া হয়।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬