পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে না দেওয়ার খবর, যা বললেন শিক্ষামন্ত্রী

১১ এপ্রিল ২০২৬, ০১:২০ PM
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গুজব রটিয়েছে এবার পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেওয়া হবে না। কেন ঘাড় ঘোরানো যাবে না? শিক্ষার্থীদের ঘাড় ঘোরাতে দেবো না এটা কি হয়, আপনারা ঘোরাননি? সবাই ঘুরিয়েছেন। এটা ধরতে কিন্তু সিসিক্যামেরা লাগাবো না।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

তিনি বলেন, আমি তো কাউকে থ্রেট করিনি, শিক্ষার্থীদের কোনো দুশ্চিন্তা নেই। এখন তো সেই দিনও নেই যে হেলিকপ্টার নিয়ে ঘুরবো। কিন্তু তারা আমার পদত্যাগ চাইছে। আমি কেন পদত্যাগ করবো? পদত্যাগ তো তখন করবো, যখন সুষ্ঠুভাবে পরীক্ষাটা আমি নিতে পারবো না।

উল্লেখ্য, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম। এতে স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬