ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার

১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ AM
ইসরায়েল

ইসরায়েল © সংগৃহীত

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের প্রায় ৩৫ বিলিয়ন নতুন ইসরায়েলি শেকেল (প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। রোববার প্রকাশিত প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ব্যয়ের বড় অংশই প্রতিরক্ষা খাতে গেছে। খবর টাইমস অব ইসরায়েলের 

অর্থ মন্ত্রণালয় জানায়, মোট ব্যয়ের মধ্যে প্রায় ২২ বিলিয়ন শেকেল সামরিক ও প্রতিরক্ষা কার্যক্রমে খরচ হয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর অভিযান, সামরিক সরঞ্জাম এবং পরিকল্পনার তুলনায় অতিরিক্ত রিজার্ভ সেনা মোতায়েনের ব্যয়।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ৪০ দিনের এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দুর্বল করা। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানের সময় ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত সাময়িকভাবে থেমে যায়।

যুদ্ধ চলাকালে ইসরায়েলি বিমান বাহিনী ইরানে ১৮ হাজারের বেশি বোমা নিক্ষেপ করে এবং ৪ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে ১০ হাজার ৮০০টিরও বেশি হামলা চালায়। অন্যদিকে, ইরান প্রায় ৬৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে অন্তত ১৬টি জনবহুল এলাকায় আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটায়।

সংঘাতের প্রভাবে দেশটির অর্থনীতিতেও বড় ধরনের চাপ পড়েছে। যুদ্ধের শুরুর দিকে কঠোর নিরাপত্তা বিধিনিষেধের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এবং অধিকাংশ অর্থনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যায়।

এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ১২ বিলিয়ন শেকেল বরাদ্দ করেছে। এতে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সম্পদ, ব্যবসায়িক ক্ষতি এবং কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া হাসপাতাল পরিচালনা, জরুরি সেবা এবং অন্যান্য বেসামরিক খাতে প্রায় ১ বিলিয়ন শেকেল ব্যয় হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সিলেটের মন্ত্রী-এমপিদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য স…
  • ০৭ জুলাই ২০২৬
পাঠদান বন্ধ চেয়ে ১১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল শিক্ষা বো…
  • ০৭ জুলাই ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতনের চেক ছাড়
  • ০৭ জুলাই ২০২৬
‘বিল না পাওয়ায়’ ১৭৭ প্রাথমিক বিদ্যালয়ে রুটি-কলা-ডিম সরবরাহ …
  • ০৭ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিতে ডুবে গেল রেললাইন, মাঝপথে আটকা কক্সবাজারগামী ‘…
  • ০৭ জুলাই ২০২৬
এপ্রিলে চালু হচ্ছে মেট্রোরেলের নতুন রুট 
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence