লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ

১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৭ AM
নিহত ইসরায়েলি সেনা

নিহত ইসরায়েলি সেনা © সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই ঘটনায় আরও তিনজন সেনা আহত হয়েছেন বলে জানানো হয়েছে। খবর আল জাজিরা। 

গত বছরের অক্টোবর থেকে গাজা যুদ্ধের সমান্তরালে লেবানন সীমান্তেও উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা সম্প্রতি পূর্ণমাত্রার স্থল অভিযানে রূপ নিয়েছে। এই অভিযানের অংশ হিসেবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বর্তমানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তীব্র লড়াই চলছে।

ইসরায়েলি বাহিনী তাদের অফিশিয়াল টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, “এই ঘটনায় সার্জেন্ট মেজর (রিজার্ভিস্ট) আইয়াল উরিয়েল বিয়াঙ্কো নিহত হয়েছেন। এছাড়া একজন রিজার্ভিস্ট মাঝারি ধরনের এবং অন্য দুই রিজার্ভিস্ট সামান্য আহত হয়েছেন।” 

আইডিএফের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, আহত সেনাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে লেবাননভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের ভেতরেও ব্যাপক বিমান হামলা ও সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। বিশেষ করে গত কয়েক মাসে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সুনির্দিষ্ট হামলা এবং পাল্টা হিজবুল্লাহর রকেট বর্ষণের ফলে পুরো সীমান্ত অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। হিজবুল্লাহকে সীমান্ত থেকে হটিয়ে উত্তর ইসরায়েলের বাস্তুচ্যুত বাসিন্দাদের ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই এই অভিযান জোরালো করেছে ইসরায়েলি বাহিনী।

টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬