ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: ৬৮ বছরের পুরনো যুদ্ধবিমান বহরে ফেরাল যুক্তরাষ্ট্র

১৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ AM
 পুরনো যুদ্ধবিমান

পুরনো যুদ্ধবিমান © সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে জরুরি পদক্ষেপ হিসেবে পুরনো সামরিক বিমান আবার সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র। অ্যারিজোনার বিখ্যাত ‘এয়ারক্রাফট গ্রেভইয়ার্ড’ থেকে ৬৮ বছরের পুরনো একটি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কা পুনরায় বহরে ফেরানো হয়েছে, যাতে আকাশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা যায়।

চলতি বছরের মার্চে পশ্চিম ইরাকের আকাশে দুটি কেসি-১৩৫ বিমানের মধ্যে সংঘর্ষে ছয়জন ক্রু সদস্য নিহত হন। এরপর সৌদি আরব-এ একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় মাটিতে থাকা অন্তত পাঁচটি কেসি-১৩৫ বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় একাধিক বিমান স্থায়ীভাবে অকেজো হয়ে যাওয়ায় ট্যাঙ্কার বহর বড় সংকটে পড়ে যায়।

এই পরিস্থিতি সামাল দিতে সংরক্ষিত পুরনো বিমান ব্যবহার করার সিদ্ধান্ত নেয় মার্কিন বিমানবাহিনী। সংবাদমাধ্যম ফ্লাইটগ্লোবালের তথ্য অনুযায়ী, অ্যারিজোনার ডেভিস-মন্টান এয়ার ফোর্স বেস থেকে অন্তত দুটি কেসি-১৩৫ বিমান পাঠানো হয়েছে ওকলাহোমার টিঙ্কার এয়ার ফোর্স বেসে। এর মধ্যে একটি বিমানের টেইল নম্বর ৫৮-০০১১, যার বয়স ৬৮ বছর। সেখানে বিমানগুলো মেরামত ও পুনঃসংস্কারের মাধ্যমে আবার ব্যবহার উপযোগী করা হচ্ছে।

ডেভিস-মন্টান এয়ার ফোর্স বেসে হাজার হাজার অবসরপ্রাপ্ত সামরিক বিমান সংরক্ষিত থাকে। শুষ্ক মরুভূমির কারণে এসব বিমান দীর্ঘদিন ভালো অবস্থায় থাকে এবং প্রয়োজন হলে যন্ত্রাংশ বা পুনঃব্যবহারের জন্য ফিরিয়ে আনা যায়।

কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার মূলত স্নায়ু যুদ্ধ যুগের বিমান হলেও এটি আধুনিক যুদ্ধবিমান যেমন এফ-১৫, এফ-২২, এফ-৩৫ এবং বি-২ বোমারু বিমানের জন্য আকাশে জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে এই ট্যাঙ্কার ছাড়া বিমান অভিযান চালানো কার্যত অসম্ভব।

নতুন প্রজন্মের কেসি-৪৬ পেগাসাস ট্যাঙ্কার ব্যবহার করার পরিকল্পনা থাকলেও এতে একাধিক কারিগরি ত্রুটি ধরা পড়ায় পুরোপুরি নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেনি। ফলে বাধ্য হয়ে পুরনো কেসি-১৩৫ বিমানের ওপরই নির্ভর করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9