বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ AM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ AM
তেল শোধনাগার

তেল শোধনাগার © সংগৃহীত

ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ সোমবার লেনদেনের শুরুতেই এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। খবর আল জাজিরার

যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।

এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরের মধ্যে জুনে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমেছিল।

একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, দক্ষদের জন্য বড় সুযোগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচ সারোয়ার ইমরানের ‘বেফাঁস’ মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬