৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের

১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ AM
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র © সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তজনা নিরসনে যুক্তরাষ্ট্রের ২০ বছরের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ইরান। তবে তেহরানের এই নতুন প্রস্তাবও নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জ্যেষ্ঠ ইরানি ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আগামী ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল। সোমবার তার আনুষ্ঠানিক জবাবে তেহরান জানায়, তারা সর্বোচ্চ ৫ বছরের জন্য এই কার্যক্রমে বিরতি দিতে রাজি আছে। 

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই ৫ বছরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এছাড়া উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলার যে অনুরোধ ওয়াশিংটন জানিয়েছিল, ইরান তাও গ্রহণ করেনি। যদিও ইরান প্রস্তাব দিয়েছে যে তারা উচ্চমাত্রার এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে লঘু বা পাতলা করবে, তবে মার্কিন কর্মকর্তাদের শঙ্কা—ইরান যেকোনো সময় এই প্রক্রিয়া উল্টে দিয়ে পুনরায় সেগুলো সমরাস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়ামে রূপান্তর করতে পারবে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার পরবর্তী ধাপ নিয়ে বর্তমানে আলাপ-আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সময়সূচী বা পরিকল্পনা নির্ধারিত হয়নি। 

উল্লেখ্য, গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন পুনরায় ২০ বছর স্থগিত রাখার শর্তে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করে তেহরানের ৫ বছরের প্রস্তাবটিকে নাকচ করে দেয়।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9