ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প

১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৭ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধের স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হওয়ায় ইরানে পুনরায় বিমান হামলা শুরুর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপও বিবেচনায় রেখেছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে অবরোধ, যা তিনি রোববারই ঘোষণা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস বিবিসিকে জানায়, সব ধরনের বিকল্পই এখনো খোলা রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘ইরানের চাঁদাবাজি বন্ধের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি বিচক্ষণতার সঙ্গে অন্যান্য সব বিকল্প বিবেচনায় রাখছেন।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী কী পদক্ষেপ নেবেন—এ বিষয়ে কেউ যদি ওয়াল স্ট্রিট জার্নালকে কিছু বলে থাকেন, তা সম্পূর্ণই অনুমাননির্ভর।’

একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, দক্ষদের জন্য বড় সুযোগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচ সারোয়ার ইমরানের ‘বেফাঁস’ মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬