ইরান যদি আবার আলোচনায় বসতে চায়, কী করবে জানালেন ট্রাম্প

১৩ এপ্রিল ২০২৬, ১২:৩৮ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইসলামাবাদের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসবে কি না—এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, এতে তার কোনও সমস্যা নেই। তিনি আরও বলেন, ইরান যদি আলোচনার টেবিলে না-ও ফেরে, তাতেও তার কোনো অসুবিধা হবে না। খবর আনন্দবাজারের

সোমবার ফ্লরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান (আলোচনায়) ফিরুক বা না-ফিরুক, আমার কিছু যায়-আসে না। যদি ওরা না ফেরে, আমার কোনও সমস্যা হবে না।

ট্রাম্প অবশ্য এ-ও স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেবে না আমেরিকা। সোমবার এই প্রসঙ্গে তিনি বলেন, ওরা (ইরান) এখনও ওটা (পরমাণু অস্ত্র তৈরি করা) চাইছে। কিন্তু ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকবে না।

ট্রাম্প আগেই জানিয়েছেন যে, ইসলামাবাদে একাধিক বিষয়ে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা সম্মত হয়েছিলেন। আলোচনা সফল হওয়ার পথেই এগোচ্ছিল। কিন্তু একটি বিষয়ই ‘কাঁটা’ হয়ে দাঁড়ায়। ইরান কোনও ভাবেই পারমাণবিক বোমা তৈরির ইচ্ছা থেকে সরে আসতে রাজি হয়নি বলে দাবি করেছেন ট্রাম্প। সে বিষয়ে তারা অনমনীয় ছিল। তার ফলে আমেরিকার পক্ষেও সমঝোতায় এগোনো সম্ভব হয়নি। ইরান অবশ্য পাল্টা দাবি করেছে যে, আমেরিকার ‘অযৌক্তিক’ দাবির কারণে আলোচনা ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানে সমঝোতার আলোচনা ব্যর্থ হওয়ার পরেই হরমুজ় প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা (ভারতীয় সময়) থেকে এই প্রণালীতে যাতায়াতকারী জাহাজগুলিকে আটকে দেবে আমেরিকা। ইরানকে শুল্ক দিয়ে কেউ এই জলপথ ব্যবহার করতে পারবে না। ফলে সন্ধ্যার পর থেকে যুদ্ধের পারদ নতুন করে চড়তে পারে বলে মনে করছেন অনেকেই।

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9