শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি দিল আইআরজিসি

১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫০ PM
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের নির্দেশের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আইআরজিসির নৌ-কমান্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে-কোনো ভুল পদক্ষেপ শত্রুদের জন্য এই প্রণালিকে মরণ-ঘূর্ণিপাকে পরিণত করবে তারা। খবর আল জাজিরার

সেখানে আইআরজিসি জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের অবরোধের ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা স্পষ্ট করেছে, ইরান তার সার্বভৌমত্ব ও জলসীমা রক্ষায় যে-কোনো চরম ব্যবস্থা নিতে প্রস্তুত।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে ট্রাম্পের নৌ-অবরোধের হুমকি এবং অন্যদিকে ইরানের এই ‘মৃত্যুকূপ’ তৈরির হুঁশিয়ারি আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। 

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খুলে দিতে এবং মাইন পরিষ্কার করতে যুক্তরাজ্যসহ আরও বেশ কিছু দেশ তাদের বিশেষায়িত মাইনসুইপার জাহাজ পাঠাবে। 

তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কেবল এই নৌপথ অবরোধই করবে না, বরং যে-সব জাহাজ আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল পরিশোধ করবে সেগুলোকে আটক বা বাধা প্রদান করবে।’

বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্প প্রশাস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬