হরমুজ প্রণালিতে টোল দিতে হবে রিয়ালে

১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ PM
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি © সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য নিজস্ব মুদ্রা রিয়ালে টোল আদায়ের ঘোষণা দিয়েছে ইরান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পরপরই এমন অবস্থান ব্যক্ত করেছে তেহরান। খবর বিবিসির

ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজের তথ্যমতে, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি এই জলপথকে তেহরানের জন্য ‘রেড লাইন’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘প্রণালিটি এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং আন্তর্জাতিক জাহাজগুলোকে এখান দিয়ে যাতায়াতের জন্য অবশ্যই ইরানি রিয়ালে টোল পরিশোধ করতে হবে।’

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কেবল সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা ভাবছে।

 বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এবং এলএনজি পরিবহনের প্রধান এই রুটটি নিয়ে দুই দেশের বিরোধ এখন তুঙ্গে। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে, এই জলপথ ‘শিগ্‌গিরই খুলে দেওয়া’ হবে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইতোমধ্যেই মাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে তাদের দুটি সামরিক জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে বলে দাবি করেছে। 

যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, ‘যে-কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ দুই দেশের এমন অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬