ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান

০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ PM
হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী © সংগৃহীত

লেবাননে ইসরায়েল হামলা চালানোর হরমুজ প্রণালীতে ফের তেলবাহী ট্যাংকারের চলাচল বন্ধ করেছে ইরান। এ প্রণালী ব্যবহার অব্যাহত রাখা ছিল যুদ্ধবিরতি চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত। তবে লেবাননে ইসরায়েলের হামলা চুক্তি ভঙ্গ করায় ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। 

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ শিপিং রুটে তেল ট্যাংকারগুলো আর চলাচল করতে পারবে না। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ইরান দুইটি ট্যাংকারকে নিরাপদে প্রণালী পারাপারের অনুমতি দেয়। তবে রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এগুলোই কিছুক্ষণ বা দীর্ঘ সময়ের জন্য শেষ হতে পারে।

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ইরান ও উপসাগরীয় আরব দেশগুলো নতুন হামলার খবর জানিয়েছে। তবে তা কি দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি বাতিল করবে, তা এখনও স্পষ্ট নয়।

২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬