পোপকে ট্রাম্পের অপমান, তীব্র নিন্দা জানালো ইরান

১৪ এপ্রিল ২০২৬, ০৯:২১ AM
ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ছবি

ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ছবি © সংগৃহীত

পোপ চতুর্দশ লিও-কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। খবর তাসনিম নিউজ। 

পোপের উদ্দেশ্যে পেজেশকিয়ান লেখেন, “মহামান্য পোপ চতুর্দশ লিও, ইরানের মহান জাতির পক্ষ থেকে আপনার প্রতি করা এই অপমানের তীব্র নিন্দা জানাচ্ছি। শান্তি ও ভ্রাতৃত্বের নবী হযরত ঈসা (আ.)-এর অবমাননা কোনো স্বাধীন মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহর কাছে আপনার মঙ্গল ও গৌরব কামনা করি।”

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প পোপ লিও-কে ‘দুর্বল’ বলে কটাক্ষ করেন এবং নিজেকে যিশু খ্রিস্টের মতো অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে উপস্থাপন করে একটি ছবি পোস্ট করেন। 

গত সপ্তাহে পোপের দেওয়া একটি বক্তব্যের জেরে ট্রাম্প ক্ষুব্ধ হন। পোপ বলেছিলেন, ইরান ও ইসরায়েল-আমেরিকা যুদ্ধে ‘সবকিছু জয় করার বিভ্রম’ জ্বালানি হিসেবে কাজ করছে।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, “পোপ লিও অপরাধ দমনে অত্যন্ত দুর্বল এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও খুব খারাপ। আমি এমন কোনো পোপ চাই না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র থাকাকে ঠিক মনে করেন।”

পরে ট্রাম্প একটি ছবি পোস্ট করেন যেখানে তাকে যিশু খ্রিস্টের মতো পোশাকে দেখা যায়। ছবিতে তিনি একজন অসুস্থ মানুষের গায়ে হাত দিয়ে অলৌকিক উপায়ে তাকে সুস্থ করে তুলছেন এবং চারপাশের মানুষ শ্রদ্ধার সাথে তার দিকে তাকিয়ে আছে। আকাশে দেখা যাচ্ছে ঈগল পাখি এবং আমেরিকার পতাকা।

এই ঘটনার পর ইতালির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি পোপের শান্তি মিশনের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে বিরোধীদলীয় নেত্রী এলি শ্লেইন ট্রাম্পের এই আক্রমণকে ‘চরম ধৃষ্টতা’ ও ‘গুরুতর বিষয়’ বলে আখ্যা দিয়েছেন।

জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনালাইজ করব কিনা, এটা নিয়ে আলাপ হত…
  • ০৭ জুলাই ২০২৬
নেশনস লিগের আদলে নতুন টুর্নামেন্টের পরিকল্পনায় আর্জেন্টিনাস…
  • ০৭ জুলাই ২০২৬
১২ পিটিআইয়ে ডিপিএড ২য় সেমিস্টারে ভর্তি ২০ জুলাইয়ের মধ্যে
  • ০৭ জুলাই ২০২৬
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যাল…
  • ০৭ জুলাই ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘বই পড়া’ কর্মসূচি শুরু করছে স…
  • ০৭ জুলাই ২০২৬
সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন মেসি
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence