ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল

১২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধে এ পর্যন্ত ১১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়। রবিবার (১২ এপ্রিল) এক প্রাথমিক হিসেবে এই বিপুল ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুদ্ধকালীন বাজেটীয় ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (১১.৫২ বিলিয়ন ডলার), যার মধ্যে ২২ বিলিয়ন শেকেলই ব্যয় হয়েছে প্রতিরক্ষা খাতে। এই অতিরিক্ত ব্যয়ের বোঝা ইতোমধ্যেই দেশটির ২০২৬ সালের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

দীর্ঘমেয়াদি এই সংঘাতের ফলে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সামরিক খাতে বিশাল অঙ্কের বরাদ্দ অন্য খাতের বাজেটীয় ভারসাম্য নষ্ট করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬