লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

১১ এপ্রিল ২০২৬, ১০:২৮ AM
 বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছে। এ ধরনের ঘটনা ওই অঞ্চলে চলমান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করছে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে, বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক মিস দীপালির মৃত্যুর ঘটনাতেও গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছে সরকার।

এতে আরও বলা হয়েছে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহত দীপালির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুকূল হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬